1 Answers
উদ্দীপকের সাজেদুল ইসলামের সিদ্ধান্তটি গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।
একজন সফল উদ্যোক্তা নিজের উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে। সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোক্তা এ কাজটি করে থাকে।
উদ্দীপকের সাজেদুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে। সে নিজ গ্রামে কয়েকটি পুকুরে মাছ চাষ শুরু করে। গ্রামের আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে তাদের খামারে নিয়োগ করে। সে তার গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করার চেষ্টা করছে।
আদর্শ গ্রামে কোনো বেকার থাকে না। সাজেদুল ইসলামের কাজ বেকার সমস্যা সমাধান করছে। গ্রামের কোনো জমি বা পুকুর পতিত না থাকা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য। সাজেদুল ইসলামের গ্রামের পুকুরগুলোতে মাছ চাষ হচ্ছে, ফলে কোনো পুকুর পতিত থাকছে না। এতে সকলের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে দরিদ্রতা দূর হচ্ছে। তাই বলা যায়, সাজেদুল ইসলামের পরিকল্পনাটি গ্রাম উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।