1 Answers
মি. আজাদের আত্মকর্মসংস্থানের কাজটি গ্রাম উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে আমি মনে করি।
এর মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এ কাজের মাধ্যমে কেউ স্বাবলম্বী হলে তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এতে বেকার সমস্যা কমে যায়।
উদ্দীপকের মি. আজাদ বি.এ. পাস করে মাছ চাষ শুরু করেছেন। এ কাজ শুরুর আগে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে তিনি সফল হয়েছেন। তার দেখাদেখি গ্রামের অনেক যুবক ঐ কাজে আত্মনিয়োগ করেছে। বর্তমানে গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে সমাদৃত। মি. আজাদের গ্রামে অনেক বেকার যুবক ছিল। তারা মি. আজাদের মাছ চাষের সফলতা দেখে এ কাজ শুরু করেছে। এক্ষেত্রে মি. আজাদ তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি মাছ চাষ না করলে বেকার যুবকরা এ কাজ সম্পর্কে জানতে পারতো না। তাছাড়া মি. আজাদকে দেখে তারাও প্রশিক্ষণ দিয়ে কাজ শুরু করেছে। এতে তাদের সফলতার হার বেড়েছে। আর বেকার যুবকের সংখ্যা কমে যাওয়ায় ঐ গ্রাম অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। গ্রামের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে।
তাই বলা যায়, মি. আজাদের কাজটি গ্রাম উন্নয়নে ব্যাপক সহায়তা করেছে।