1 Answers

উদ্দীপকের বর্ণনার মতো মধ্যযুগেও ইওজ খলজি রাজ্য উন্নয়নের প্রয়োজনে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেন।

সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি নিঃসন্দেহে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি শাসনকার্যের সুবিধার্থে রাজধানী দেবকোট হতে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে তিনি একটি দুর্গ নির্মাণ করেন। লখনৌতি নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইওজ খলজি বুঝতে পেরেছিলেন, শক্তিশালী নৌ-বাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। তিনি নিরাপত্তার স্বার্থে রাজধানীর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেন। এছাড়াও তিনি তার রাজ্যকে রক্ষাকল্পে বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। এমনিভাবে তিনি রাজ্যের উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বের বড় বড় শহরগুলোতে বাস করে অনেক মানুষ। তাদের চলাচলের জন্য যানবাহন এবং রাস্তা প্রয়োজন। এ কারণেই নির্মাণ করা হয় নতুন নতুন রাস্তা, উড়াল সড়ক, মেট্রোরেল পথ। সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনামলের দিকে লক্ষ্য করলে আমরা দেখি তিনিও বিভিন্ন খাল, পরিখা, রাস্তা, সেতু নির্মাণ করেন। অর্থাৎ উদ্দীপকের বর্ণনার মত মধ্য যুগেও ইওজ খলজি বিভিন্ন প্রয়োজনে নানারকম ব্যবস্থা গ্রহণ করেন।

4 views

Related Questions