1 Answers
প্রতিরক্ষা, রাজ্য সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য গিয়াসউদ্দিন ইওজ খলজি নৌবহর গড়ে তুলেছিলেন।
বাংলায় মুসলমান শাসকদের মধ্যে গিয়াসউদ্দিন ইওজ খলজিই সর্বপ্রথম শক্তিশালী নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। ইওজ খলজি বুঝতে পেরেছিলেন যে, শক্তিশালী নৌবাহিনী ছাড়া নদীমাতৃক বাংলায় শুধু অশ্বারোহী বাহিনী দ্বারা রাজ্য সম্প্রসারণ সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করে বাংলায় মুসলমান শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। তাছাড়া নদী তীরে নৌ-বাহিনী গড়ে তোলাও সহজতর হবে। ফলে ইওজ খলজি নৌবাহিনী গঠনের এ উদ্যোগ নেন।
4 views
Answered