1 Answers

উদ্দীপকে সুমন ও রাহাত-এর রোগ লক্ষণ দেখে বোঝা যায় তারা যথাক্রমে অ্যাজমা ও যক্ষ্মা রোগে ভুগছে। এ রোগ দুটির মধ্যে যক্ষ্মা নিরাময়যোগ্য।

বিভিন্ন ধরনের খাবার যেমন- চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি খেলে, দূষিত বায়ু, ফুলের রেণু ইত্যাদির কারণে যেমন এ্যাজমা সৃষ্টি হয় তেমনি ভাইরাস জনিত বা বায়ুদূষণ ও ধূমপানের কারণে স্থায়ী এ্যাজমা সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন ধরনের সাবধানতা, সতর্কতা বা নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। অন্যদিকে, যক্ষ্মা রোগটি Mycobacterium tuberculosis নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ঘটে থাকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট সময় ধরে ঔষধ সেবন করলে এ রোগটি সম্পূর্ণভাবে নির্মূল হয়। দীর্ঘমেয়াদী চিকিৎসা হলেও এটি নিরাময়যোগ্য। এ রোগের আক্রমণ থেকে রেহাই পেতে শিশুদের যক্ষ্মা প্রতিষেধক বিসিজি টিকা দেওয়া উচিত। সুতরাং আলোচনা থেকে বোঝা যায় এ্যাজমা ও যক্ষ্মার মধ্যে যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য।

4 views

Related Questions