1 Answers
উদ্দীপকে উল্লিখিত মামলার সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে।
জনগণের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিচ্ছেদ্য সম্পৃক্ততা তাকে পূর্ব পাকিস্তানের জননেতায় পরিণত করেছিল। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়, যেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এজন্য এ মামলাটির নাম হয় 'আগরতলা মামলা'।
উদ্দীপকেও লক্ষণীয় যে, অ্যাডভোকেট আনিস এমন একটি মামলার তথ্য উপস্থাপন করেছেন যে মামলার আসামি ছিলেন ৩৫ জন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৬৮ সালের আগরতলা মামলার সাথে উদ্দীপকের মামলার মিল রয়েছে।