1 Answers
আনিস লন্ডনে টেমস নদীর ধারে একটি গবেষণাগার পরিদর্শনে গিয়ে ভৌগোলিকভাবে অঙ্কিত যে রেখার উপর অবস্থান করছিল তা ছিল মূল মধ্যরেখা।
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলো হলো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলোর দৈর্ঘ্য সমান কিন্তু সমান্তরাল নয়। মধ্য রেখাগুলোর যেকোনো একটিকে নির্দিষ্ট মূল মধ্যরেখা ধরা হয়। এই রেখার মান ০ ডিগ্রি। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপরাপর দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা যায়। মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যেকোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়।
উদ্দীপকে আনিস লন্ডনে একটি গবেষণাগারে পরিদর্শনে গিয়ে ভৌগোলিকভাবে অঙ্কিত একটি রেখার উপর সে অবস্থান করার সময় সে দেখতে পেল ঘড়িতে ১২টা বাজে। অর্থাৎ আনিস মূল মধ্যরেখা বরাবর যে অবস্থান করেছিল তাতে কোনো সন্দেহ নেই। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আনিস মূল মধ্যরেখাতেই অবস্থান করেছিল।