সন্তানের ব্যাপারে মিজান সাহেবের মধ্যে কোন আন্দোলনের চেতনাবোধ কাজ করেছিল? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
সন্তানের ব্যাপারে মিজান সাহেবের মধ্যে ভাষা আন্দোলনের চেতনাবোধ কাজ করেছিল।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। ধীরে ধীরে এ আন্দোলন তুঙ্গে ওঠে। এক পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র- ছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আব্দুস সালাম শহিদ হন। আন্দোলন অব্যাহত থাকলে ১৯৫৬ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এভাবে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে। এর মাধ্যমে মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি বাঙালিদের মমত্ববোধ প্রকাশ পায়।
উদ্দীপকে দেখা যায়, মিজান সাহেব তার পরিবারের অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে বাংলা মাধ্যমে পড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি ছেলেকে বাংলায় শুদ্ধ উচ্চারণে কবিতা ও গান শেখান। মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা রক্ষার ঘটনাটি মিজান সাহেবকে অনুপ্রাণিত করেছে। তাই বলা যায়, সন্তানের ব্যাপারে মিজান সাহেবের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা কাজ করেছে।