1 Answers

উদ্দীপকে রিপার মনে ভাষা আন্দোলনের চেতনাবোধ কাজ করেছিল।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। ধীরে ধীরে এ আন্দোলনের গতি বাড়তে থাকে। এক পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-ছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আবদুল জব্বার ঘটনাস্থলে শহিদ হন। অবশেষে ১৯৫৬ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এভাবে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে। এর মাধ্যমে মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি বাঙালিদের মমত্ববোধ প্রকাশ পায়।
উদ্দীপকের রহমত আলী তার ছেলেকে ইংরেজি মাধ্যমে পড়াতে চাইলেও তার স্ত্রী রিপা আগ্রহী বাংলা মাধ্যমে পড়াতে। তিনি মনে করেন মাতৃভাষাতেই লেখাপড়া করা উচিত। তিনি বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করেন। রিপার মনে মাতৃভাষার প্রতি এই মমত্ববোধ পূর্বে আলোচিত ভাষা আন্দোলনেরই ফল। তাই বলা যায়, উদ্দীপকের রিপার মনে ভাষা আন্দোলনের চেতনাবোধ কাজ করেছিল।

4 views

Related Questions