1 Answers

রিপার পরিধেয় পোশাকটির সমস্যার কারণ হলো সঠিক নিয়মে ইস্ত্রি না করা। 

রেশমি বস্ত্র কিছুটা আর্দ্র অবস্থায় ইস্ত্রি করতে হয়। সুতি কাপড়ের মতো রেশমি বস্ত্রে পানি ছিটানো বা স্প্রে করতে হয় না। এতে কাপড়ে পানির ফোঁটার দাগ বসে যায়। রেশমি কাপড় উল্টা পিঠে মৃদু তাপে ইস্ত্রি করলে উজ্জ্বলতা ঠিক থাকে। ইস্ত্রি শেষে কাপড়ের জলীয় বাষ্প শুকিয়ে গেলে যথাস্থানে সংরক্ষণ করতে হয়। উদ্দীপকে রিপা তার রেশমের লাল জামাটি হালকা গরম পানিতে মৃদু ক্ষারযুক্ত সাবান দিয়ে ধুয়ে ছায়াযুক্ত জায়গায় শুকিয়েছে। রিপার রেশমের পোশাকটি ধোয়া এবং শুকানোর পদ্ধতিটি সঠিক ছিল। কিন্তু তার ইস্ত্রি করার পদ্ধতিটি সঠিক ছিল না। সে শুকনা জামাটি পানি ছিটা দিয়ে ইস্ত্রি করে। এর ফলে তার জামাটির পূর্বের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং এতে পানি ছিটার দাগ বোঝা যায়। রিপার উচিত ছিল হালকা ভেজা থাকা অবস্থায় ইস্ত্রি এবং পানির ছিটা না দিয়ে উল্টা পিঠে মৃদু তাপে ইস্ত্রি করা। এভাবে ইস্ত্রি না করার কারণেই রিপার পোশাকটিতে সমস্যা দেখা দেয়।

5 views

Related Questions