1 Answers

সানার গায়ের রং ফর্সা হলেও সে ছিল স্থূল গড়নের। সে কৃষকায় গড়নের সাবার মতো নীল রঙের শাড়ি পরলেও কেউ তার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখায়নি। 

পরিধানকারীর দেহত্বকের ওপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও সুন্দর হয়ে ওঠে।

রং পরিবর্তনের মাধ্যমে ব্যক্তিকে বাহ্যিক দৃষ্টিতে স্থূল ও কৃষকার হিসেবে উপস্থাপন করা যায়। স্থূল ব্যক্তির গাঢ় রঙের পোশাক পরলে আরও মোটা দেখায়। এধরনের ব্যক্তির জন্য সাধারণত হালকা রঙের পোশাক মানানসই। সাবার গায়ের রং ফর্সা হলেও সে ছিল পাতলা গড়নের। তাই নীল রঙের শাড়ি তাকে খুব মানায়। কিন্তু সানা সাবার তুলনায় মোটা। তাই নীল শাড়িতে সবাই সাবার প্রশংসা করলেও সানা তেমন কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেনি।

সুতরাং বলা যায় যে, নীল রঙের শাড়ি পরায় সানাকে দেখতে আরো স্থূল ও খর্বকায় লাগায় পোশাকটি তার ব্যক্তিত্বের অন্তরায় ছিল।

4 views

Related Questions

চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯০ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রে বাজার হিসাবেও এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের কারণে চীনে পোশাক উৎপাদনের খরচ বাড়তে পারে এবং মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানের অনেক ক্রয়াদেশ বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বেডিয়া ও ভারতে যাবে। ইতিমধ্যে নতুন নতুন ক্রেতারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। পুরোনো ক্রেতারা ক্রয়াদেশ বাড়চ্ছেন। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে বেশ পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধিতে অনেকটা কাছাকাছি চলে এসেছে তৃতীয় শীর্ষ রপ্তানিকারকে দেশ বাংলাদেশ। সামনের মাসগুলোতে রপ্তানি পরিমাণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশাও করছেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। (Translate into English)
1 Answers 5 Views