1 Answers
উদ্দীপকে উল্লিখিত যে সামাজিক সমস্যাটি ফুটে উঠেছে তা হলো নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ হলো যৌন হয়রানি।
আমাদের দেশে নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী, তরুণী এমনকি বিবাহিত নারীও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে। এ যৌন হয়রানিকে ইভটিজিংও বলা হয় 'যা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এরূপ ঘটনা ঘটার মূল কারণ হলো মানুষের মূল্যবোধের অবক্ষয়। সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয় এবং একটি সামাজিক বিপর্যয়, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও গ্রাস করেছে। উদ্দীপকে উল্লিখিত আরও একটি মেয়ের জীবন ঝরে গেল বখাটের উপদ্রবে অতিষ্ঠ হয়ে। বর্তমানে এ সমস্যা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে এবং তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইভটিজিং হচ্ছে লোক সমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্ত্যক্ত করা। গৃহ অভ্যন্তরে, কর্মক্ষেত্রে অথবা যাতায়াতের পথে কখনো বা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হয়রানির শিকার হতে পারে। সর্বোপরি বলা যায়, নারীর প্রতি সহিংসতা একটি জঘন্যতম অপরাধ যা একজন নারীর প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে।
অতএব বলা যায়, এটি মূলত মূল্যবোধের অবক্ষয় ও উপরিউক্ত উল্লিখিত ঘটনার কারণে ঘটে থাকে।