1 Answers

উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো সড়ক দুর্ঘটনা।

সড়ক দুর্ঘটনার বহুবিধ কারণ রয়েছে। বাংলাদেশের শহরে গাড়ির সংখ্যা যে হারে বেড়েছে সে হারে দক্ষ চালক তৈরি হয় নি। অদক্ষ ও  দুর্বল প্রশিক্ষণপ্রাপ্ত চালক গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। গাড়ি চালানোর জন্য যে সকল আইন ও নিয়মনীতি রয়েছে তা অধিকাংশ গাড়ির চালকরা জানেন না। এ কারণে তারা কখনও কখনও মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকে। বাংলাদেশে স্বল্প শিক্ষিত। গাড়ির মালিকরা অনেক ক্ষেত্রেই কম বেতনে সনদবিহীন চালক নিয়োগ দিয়ে থাকেন। এসব চালকদের অধিকাংশই তরুণ বয়সের যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। এ কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। আমাদের দেশে অধিকাংশ ট্রাক চালকরা গাড়িতে পরিবহন সীমার অতিরিক্ত মাল বোঝাই করেন। যার ফলে দুর্ঘটনা ঘটে। এছাড়া ট্রাক চালকদের বিরাট একটি অংশ নেশাগ্রস্ত। দূরপাল্লার পরিবহনে এসব চালকরা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়। এ কারণে দুর্ঘটনা ঘটে। যার উদাহরণ হিসেবে আমরা উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনার কথা বলতে পারি। তাছাড়া হালকা বডির গাড়ি অনেকক্ষেত্রে মহাসড়কে চলতে দেখা যায়। এ কারণেও দুর্ঘটনা বেড়ে যায়। আমরা অনেকেই সড়ক ব্যবহার করার নিয়মনীতি না জানার কারণে দুর্ঘটনার শিকার হয়। চলন্ত অবস্থায় গাড়ি চালকের সাথে কথা বলা, প্রতিযোগিতা করে গাড়ি চালানো, রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক পরীক্ষা না করা, হেলমেট ব্যবহার না করা এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালনে অনীহার কারণেও দুর্ঘটনা ঘটে।

6 views

Related Questions