1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো দারিদ্র্য।

নারীর প্রতি সহিংসতার নানা ধরনের মধ্যে যৌন হয়রানি অন্যতম। এটি নৈতিকতার চরম অবক্ষয়, নারীর প্রতি এ ধরনের সহিংসতার নানা কারণও রয়েছে। এর মধ্যে দারিদ্র্য একটি প্রধান কারণ হলো উদ্দীপকের ঘটনা-১ এ, কলি আর্থিক অনটনের কারণে বেশি লেখাপড়া করতে পারেনি। এ কারণে তাকে ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ নিতে হয়। পথে একদিন সে বখাটে ছেলেদের দ্বারা নিগৃহীত হয়। তার এরূপ হেনস্থা হওয়ার জন্য দারিদ্র্যই প্রধানত দায়ী। দারিদ্র্য ঘোচাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয়। বাংলাদেশে নারী শ্রমিকের একটা বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে। এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা শয়নকক্ষ সংকটের কারণে একই ঘরে নারী-পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়।

তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ কলির ক্ষেত্রে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার জন্য মূলত দারিদ্র্যই দায়ী।

5 views

Related Questions