1 Answers

ফাতেমা বেগমের আইনের অনুশাসন মেনে চলার পেছনে বিবেক ও নৈতিকতার ধারণা কাজ করেছে।
মানুষ বিবেক-বুদ্ধিসম্পন্ন বলেই সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত। একজন বিবেকসম্পন্ন মানুষ কখনো আইন অমান্য করে না। অন্যদিকে নৈতিকতাও মানুষকে আইন অমান্য করতে বাধা দেয়। বিবেক ও নৈতিকতাবোধের তাড়নায় মানুষ আইনের অনুশাসন মেনে চলে।
রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিগণ যেমন বিভিন্ন অধিকার ভোগ করে তেমনি রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্যও পালন করতে হয়। এ কর্তব্যের অন্যতম হলো আইন মান্য করা। নাগরিকের জীবন, সম্পত্তি, স্বাধীনতার রক্ষাকবচ হচ্ছে আইন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আইনের অবর্তমানে সমাজ ও জীবন হয়ে উঠে অরাজতকাপূর্ণ। আইনবিহীন সমাজ, রাষ্ট্র ও নাগরিকজীবন কিছুই কল্পনা করা যায় না। নাগরিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে। এজন্যই সচেতন নাগরিকগণ আইন মান্য করে, যেমনটি উদ্দীপকের ফাতেমা বেগমের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়।
তাছাড়া অধিকাংশ মানুষ শান্তিতে বস্তুবাস করতে চায়। আইন শান্তিপূর্ণ জীবনের প্রধান শর্ত। আইন মেনে চললে সমাজজীবন উন্নততর হয়। আইন নাগরিকের অধিকারসমূহ রক্ষা করে। এ সকল কারণেই ফাতেমা বেগম আইনের অনুশাসন মেনে চলেন।

5 views

Related Questions