1 Answers

ঘটনা-১ এ বর্ণিত কাহিনীটি চরিতমালার ভিক্ষু শীলভদ্রের চরিত্রের সাথে সামঞ্জস্য রয়েছে।

ভিক্ষু শীলভদ্র ছিলেন বঙ্গের আদি গৌরব। তিনি কুমিল্লা জেলার চান্দিনা অঞ্চলের তদানীন্তন ভদ্ররাজ বংশে ৫২৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জানা যায়, তাঁর গৃহীনাম ছিল দন্তভদ্র এবং বৌদ্ধধর্মে দীক্ষালাভের পর তিনি শীলভদ্র নামে খ্যাত হন।

শীলভদ্র শৈশবকাল থেকেই জ্ঞানার্জনের জন্য উৎসুক ছিলেন এবং অল্প বয়সেই বেদ, হেতুবিদ্যা, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা সাঙ্খ্য দর্শন ও অন্যান্য দর্শন অধ্যয়ন করেন। বৌদ্ধধর্ম গ্রহণের পর গভীর সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে বৌদ্ধধর্মের সারমর্ম অধিগত করেন এবং শাস্ত্রের দুরূহ তত্ত্বের সরল ব্যাখ্যা প্রদানে পারদর্শিতা অর্জন করেন। শীলভদ্র সংঘারাম বিহারের সকল ভিক্ষু-শ্রমণ মহাস্থবির শীলভদ্রের প্রতি বিনীত শ্রদ্ধায় তাঁকে সদ্ধর্ম ভাণ্ডার বলে সম্ভাষণ করতেন। ঘটনা-১ এর রূপেন বড়ুয়াও শৈশব থেকেই জ্ঞানার্জনে আগ্রহী এবং গভীর সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে ধর্মীয় জ্ঞানের বহু বিষয়ে পারদর্শিতা অর্জন করে যা সকল বৈশিষ্ট্য শীলভদ্রের সাথে সামঞ্জস্যপূর্ণ।

4 views

Related Questions