1 Answers

উদ্দীপকে সুরজিত চাকমার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের রাজা প্রসেনজিতের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

কোশলের রাজা প্রসেনজিত বুদ্ধের উপাসক ছিলেন। ক্ষমতাশীল এবং দানশীল রাজাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দানশীলতার গুণে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি এক দানানুষ্ঠানে ভিক্ষুসংঘকে নিজের হাতে দান করেছিলেন। এক মহাদানে ভিক্ষুসঙ্ঘকে দানের মাধ্যমে তিনি প্রায় চৌদ্দ কোটি মুদ্রা ব্যয় করেছিলেন। রাজা একবার বুদ্ধসহ পাঁচশত শিষ্যকে জেতবনে নিমন্ত্রণ করে তাদের দান করেন। এভাবে বিভিন্ন দানের মাধ্যমে রাজা দানপরায়ণতার পরিচয় দেন।

উদ্দীপকের সুরজিত চাকমা দরিদ্র ও অসহায় মানুষদের পরম বন্ধু। এলাকার উন্নয়নে তিনি কাজ করেন। তিনি রাজা প্রসেনজিতের মতো দানপরায়ণ ছিলেন। নিজের হাতে সুরজিত চাকমা ভিক্ষু সংঘকে পিন্ড দান করতেন। তাই বলা যায়, উদ্দীপকের সুরজিত চাকমার কর্মকাণ্ড রাজা প্রসেনজিতের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions