1 Answers

উদ্দীপকের শিমুলের সাথে পাঠ্যবইয়ের পরিব্রাজক পোতলিপুত্রের সাদৃশ্য রয়েছে।

একদিন পরিব্রাজক পোতলিপুত্র নবীন ভিক্ষু সমিম্পিকে ভুলভাবে বুদ্ধবাণী ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, 'বন্ধু সমিদ্ধি! সাক্ষাৎ শ্রমণ গৌতমকে আমি এরূপ বলতে শুনেছি: কায় কর্ম মিথ্যা (নিষ্ফল), বাককর্ম মিথ্যা, একমাত্র মনোকর্মই সত্য। আর সেই সমাপত্তি আছে যা লাভ করে ধ্যানী কিছুই অনুভব করেন না।' তখন ভিক্ষু সমিদ্ধি ভুল ব্যাখ্যা বুঝতে পেরে তাকে বলেন, 'বন্ধু পোতলিপুত্র! ঐরূপ বলবেন না, ভগবানের অপবাদ ভালো নয়, ভগবান কখনো ঐরূপ বলবেন না।' এভাবে পোতলিপুত্র বুদ্ধবাণী ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন।

উদ্দীপকে সলিল তার বন্ধু শিমুলের কাছে থেকে বুদ্ধবাণী শুনছিলেন। একসময় সলিল বুঝতে পারলেন শিমুল বুদ্ধবাণীর ভুল ব্যাখ্যা করছেন। পরিব্রাজক পোতলিপুত্রের মতো শিমুলও বুদ্ধবাণীর ভুল ব্যাখ্যা করেছেন।

4 views

Related Questions