1 Answers

রিপার বাবার চরিত্রে আমার পাঠ্যবইয়ের সৎসাহস গুণটির প্রকাশ ঘটেছে। রিপা তার মায়ের মুখে শুনেছে তার বাবা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল, আর ফিরে আসেনি।

সৎসাহস এর অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও. অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করা। যখন কেউ দুর্বলের ওপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য প্রয়োজন সৎসাহস। রিপার বাবার চরিত্রে আমার পাঠ্যবইয়ের তরনীসেনের সৎসাহসের গুণটি প্রকাশ পেয়েছে। তরনীসেন নিজের জীবন বাজি রেখে দ্বাদশবর্ষী ছেলে হয়েও রণক্ষেত্রে পদার্পণ করেছিলেন সৎসাহসের বলে। নিজ রাজ্য রক্ষা করতে নিজের জীবন বিলিয়ে দিতে সে কুণ্ঠাবোধ করেনি। তেমিন রিপার বাবাও দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল। আর ফিরে আসেনি।

5 views

Related Questions