1 Answers
বাউল গায়ক আনিস আলী ব্যাপারী যে অঞ্চলে গান গাইত সেটি প্রাচীন বাংলার বরেন্দ্র জনপদের অন্তর্গত।
প্রাচীন বাংলায় উত্তর বঙ্গের একটি জনপদ ছিল বরেন্দ্র। এটি পুণ্ড্রবর্ধন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল। এই জনপদের প্রধান শহর, মৌর্য ও গুপ্ত আমলে প্রাদেশিক শাসনকর্তার কেন্দ্র পুন্ড্রনগরের অবস্থানও ছিল এ বরেন্দ্র এলাকায়। তাই একে জনপদ বলা যায় না। কিন্তু বরেন্দ্র নামে সমগ্র এলাকা পরিচিত ছিল। তাই প্রাচীন বাংলার ইতিহাসে একে জনপদের মর্যাদা দেয়া হয়। গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল এ জনপদের অবস্থান। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেকটা অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।
উদ্দীপকের বাউল গায়ক আনিস আলী বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে গান গেয়ে বাংলার সংস্কৃতির বিস্তরণ ঘটাত। এ অঞ্চলগুলো এক সময় বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, আনিস আলী বরেন্দ্র জনপদের বিভিন্ন এলাকায় গান গাইত।