1 Answers
শিউলির জিগজ্যাগ রেখার নকশাযুক্ত জামাটি না কেনার কারণ হলো তার দেহাকৃতি স্থূল ও খর্বকায় এবং গায়ের রং শ্যামলা।
প্রতিটি রেখার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা পরিধানকারীর দেহ কাঠামো, উচ্চতা, মুখমন্ডল, গ্রীবা প্রভৃতির ওপর যথেষ্ট প্রভাব ফেলে। আবার পরিধানকারীর দেহ ত্বকের ওপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে তার গায়ের রং উজ্জ্বল দেখায়।
শিউলি স্থূল, খর্বকায় ও শ্যামলা প্রকৃতির। সেক্ষেত্রে জিগজ্যাগ রেখার পোশাক তার জন্য উপযুক্ত নয়। কারণ জিগজ্যাগ রেখা দ্বৈত ভূমিকা পালন করে। এই রেখাগুলো কোণের মাত্রা ও দিকের ওপর নির্ভর করে। এতে কোনো কোনো সময় ব্যক্তিকে লম্বা এবং কোনো কোনো সময় উচ্চতায় কম ও স্থূল মনে হয়। শিউলি যেহেতু স্থূল ও উচ্চতায় কম দেহাকৃতির তাই জিগজ্যাগ রেখায় তাকে আরও মোটা ও খাটো দেখাবে। এছাড়া পোশাকটি গাঢ় রঙের। গাঢ় রঙের পোশাক পরলে স্থূল মেয়েদের আরও স্থূল দেখায়। আবার গাঢ় রঙ শ্যামলা মেয়েদের জন্য উপযুক্ত নয়।
হালকা উজ্জ্বল রঙের পোশাকে তাদের কিছুটা ফর্সা লাগবে। এ কারণেই শ্যামলা ও স্থূল হওয়ার কারণে শিউলি গাঢ় রঙের পোশাকটি কেনে না।