1 Answers
উদ্দীপকের কারখানাটি হলো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প।
উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে মূলধনের পরিমাণ ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা হয়। শ্রমিক সংখ্যা হয় ২৫ থেকে ৯৯ জন।
জনাব রায়হান ও তার বন্ধুরা মিলে একটি কারখানা স্থাপন করেন। এতে জিন্স প্যান্ট তৈরি বা উৎপাদন করা হয়। তাই এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এটি স্থাপনে ২ কোটি টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগকৃত অর্থ তারা ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করেন। অন্যদিকে, কারখানাটিতে কর্মরত শ্রমিক সংখ্যা ২৫ জন। এ শ্রমিক সংখ্যা ও মূলধনের পরিমাণ ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের কারখানাটিকে ক্ষুদ্র শিল্প বলা যায়।
6 views
Answered