1 Answers
উদ্দীপকে আলোচিত সভ্যতা তথা সিন্ধু সভ্যতার অর্থনীতি কৃষিনির্ভর হলেও বিভিন্ন শিল্পে তারা পারদর্শী ছিল। মৃৎপাত্র নির্মাণ, ধাতুশিল্প, বয়নশিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতে তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এ উন্নতমানের শিল্পপণ্য বিক্রয়ের জন্য রপ্তানি ও আমদানি বাণিজ্য গড়ে ওঠে। ফলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করে এবং সিন্ধু সভ্যতার লোকেরা বিভিন্ন দেশের সাথে সংস্কৃতির আদান প্রদান করতে সক্ষম হয়। বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সিন্ধু সভ্যতার অধিবাসীদের জ্ঞানে যেমন বিভিন্ন দেশ পুষ্ট হয় তেমনি বিভিন্ন দেশের জ্ঞানভান্ডার সিন্ধু সভ্যতার অধিবাসীদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে।
6 views
Answered