1 Answers
বৈদেশিক বাণিজ্যে প্রাচীন বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ।
বৈদেশিক বাণিজ্যে প্রাচীন বাংলার প্রশংসনীয় অবস্থানের কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় বন্দর নগর গড়ে উঠেছিল। এগুলো হলো- নব্যাবশিকা, কোটীবর্ষ, পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি। সমুদ্রপথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, যবদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। স্থলপথে চীন, নেপাল, ভুটান, তিব্বত ও মধ্য এশিয়া প্রভৃতি দেশের সহিত বাণিজ্য চলত।
5 views
Answered