1 Answers
ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। পাকিস্তানের লোকসংখ্যার ক্ষেত্রে পূর্ব বাংলা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বাধিকারের ক্ষেত্রে পূর্ব বাংলা ক্রমাগত উপেক্ষিত হতে থাকে। পাকিস্তানের প্রথম গণপরিষদে সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী উভয় পদই নিয়োগ করা হয় পশ্চিম পাকিস্তান থেকে। সংখ্যাগরিষ্ঠের দাবিকে উপেক্ষা করে পাকিস্তানের রাজধানীও প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। দেশরক্ষা বাহিনী ও সিভিল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ব বাংলার জনগণ স্থান লাভ করতে পারেনি। এমনিভাবে পূর্ব বাংলা -শোষণ ও বঞ্চনার শিকার হতে থাকে। যার সমাপ্তি ঘটে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তাই বলা যায়, ১৯৪৭ সালের পর থেকে ১৯৭০ সাল পর্যন্ত বাঙালি নির্যাতিত হয়েছে।