1 Answers
উদ্দীপকের নাজমুল হক ও তার বন্ধুদের উদ্ভাবিত জ্বালানি তেলের নকল এড়াতে পেটেন্ট চুক্তির মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ আইনের মাধ্যমে নতুন কোনো উদ্ভাবিত বিষয় নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার বা বিক্রয়ের একক অধিকার দেওয়া হয়।
এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়। তবে আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে।
উদ্দীপকে শিবপুর গ্রামের নাজমুল হক ও ৫ জন বেকার যুবক মিলে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল বা পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতি ব্যবহার করে স্বল্প জ্বালানি খরচে বেশি উৎপাদন করা সম্ভব হবে। তাদের এ আবিষ্কারটি একদম নতুন ও অভিনব। এর ওপর তাদের স্বার্থ বিদ্যমান। এজন্য তারা পেটেন্ট চুক্তি করতে পারেন। এতে জ্বালানির উদ্ভাবক হিসেবে তারা আইনগত স্বীকৃতি পাবেন। ফলে অন্য কেউ এটি নকল করতে পারবে না। কেউ তা করলে নকলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সুতরাং, পেটেন্ট আইনের মাধ্যমে নাজমুল হক ও তার বন্ধুদের উদ্ভাবনটি সুরক্ষিত থাকবে।