1 Answers
উদ্দীপকে উল্লিখিত হৃদিতা প্রথমে যেখানে বেড়াতে যায়, তা প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত।
সাত শতকের লেখকরা হরিকেল নামক এক জনপদের বর্ণনা করেছেন। পূর্ব-ভারতের শেষ সীমানায় হরিকেলের অবস্থান ছিল বলে চীনা ভ্রমণকারী ইৎসিং তার বর্ণনায় উল্লেখ করেছেন। নয় শতকের সাহিত্যকর্ম 'কপূরমঞ্জরীতে' এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়। আবার কারো কারো বর্ণনায় হরিকেলের যে পরিচয় পাওয়া যায়, তাতে সেটি বর্তমান চট্টগ্রামের অংশ বলে ধারণা করা হয়। বিভিন্ন তথ্যের পর্যালোচনার ভিত্তিতে পূর্বে শ্রীহট্ট বা বর্তমান সিলেট থেকে চট্টগ্রামের অংশ বিশেষ পর্যন্ত হরিকেল জনপদ বিস্তৃত ছিল বলে ধরে নেওয়া হয়। সপ্তম ও অষ্টম শতক থেকে দশম এবং একাদশ শতক পর্যন্ত হরিকেল ছিল একটি স্বতন্ত্র রাজ্য। কিন্তু রাজা ত্রৈলোক্যচন্দ্রের চন্দ্রদ্বীপ অধিকারের পর থেকে হরিকেলকে মোটামুটিভাবে বঙ্গের অংশ বলে ধরা হয়। অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে অভিন্ন বলে মনে করেন।
উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, হৃদিতা তার বাবার সাথে প্রথমে সিলেটের জাফলং বেড়াতে যায়। আর উপরের আলোচনায় সিলেট অঞ্চলটিকে প্রাচীন জনপদ হরিকেলের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এটা বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত হৃদিতা প্রথমে যেখানে বেড়াতে যায়, তা প্রাচীন জনপদ হরিকেলের অন্তর্ভুক্ত।