1 Answers

ভুটানি শিক্ষার্থীরা প্রথম যে স্থান পরিদর্শন করে সেটি পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত।

প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড। বলা হয় যে, পুণ্ড বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমানে বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড জনপদটির সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।

উদ্দীপকে শিক্ষা সফরে আসা ভুটানের শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। প্রথমে তারা বগুড়ার মহাস্থানগড় যায়। এই মহাস্থানগড় প্রাচীনকালে একটি জনপদের অন্তর্ভুক্ত ছিল, যা পূর্বে আলোচিত পুণ্ড জনপদকে নির্দেশ করে। তাই বলা যায়, ভুটানের শিক্ষার্থীদের প্রথমে পরিদর্শন করা স্থান পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions