1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত।

যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদান লিখিত ও অলিখিত- এই দুই ভাগে বিভক্ত। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। অপরদিকে ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

উদ্দীপকের সফিক শীতকালীন ছুটিতে তার মামার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শন করে। সে জাদুঘরে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, ইমারত, সমরাস্ত্র এবং শাসকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়। ইতিহাসের উপাদান সম্পর্কিত পূর্বোক্ত আলোচনা থেকে বলা যায়, সফিকের দেখা জিনিসগুলো ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions