1 Answers
তানিমের সংগ্রহকৃত মুদ্রা ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত।
যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দীপকের তানিমের বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করা একটি শখ। তার সংগ্রহে ব্রিটিশ ও পাকিস্তান আমলের কিছু মুদ্রা রয়েছে। তানিমের সংগ্রহকৃত এ মুদ্রাগুলো ইতিহাসের অলিখিত উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, এ উপাদানগুলো ইতিহাসের লিখিত উপাদান থেকে ভিন্ন। তাছাড়া এ উপাদানগুলো লিখিত আকারে নয়, বরং বস্তু আকারে পাওয়া যায়। তাই বলা যায়, তানিমের সংগ্রহ করা মুদ্রা ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত।