1 Answers
রহমান সাহেবের ধারণা আইনের অন্যতম উৎস প্রথাকে নির্দেশ করে।
প্রথা আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাঁকে প্রথা বলে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। রাষ্ট্র সৃষ্টির পর যেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে সেগুলো আইনে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাজ্যের অনেক আইন প্রথার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে।
উদ্দীপকের রহমান সাহেব ছোটবেলা থেকে সমাজের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। সে বড় হয়ে লক্ষ করে ওই সব নিয়মনীতিই মূলত মানুষের খারাপ কাজকে নিয়ন্ত্রণ করে। আর সমাজে প্রচলিত নিয়মনীতিই হলো প্রথা, যা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। তাই বলা যায়, রহমান সাহেবের ধারণা আইনের অন্যতম উৎস প্রথাকে নির্দেশ করে।