1 Answers

উদ্দীপকে বর্ণিত 'পাওয়ার ব্যাংক'-এর নিবন্ধন ব্যবসায়ের ট্রেডমার্ক আইনের সাথে সম্পর্কিত।
এর মাধ্যমে পণ্য বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এটি নিবন্ধিত থাকলে মালিকের অনুমতি ছাড়া অন্য কেউ তা নকল করতে পারে না। বিশেষ কোনো চিহ্ন, প্রতীক, শব্দ, নাম প্রভৃতি ট্রেডমার্কের অন্তর্গত।

উদ্দীপকের জনাব জাকির 'সূর্য মার্কা' পাওয়ার ব্যাংকের মালিক। এর নাম ও মার্কা আইনগতভাবে নিবন্ধিত। এতে সকলের কাছে এটি আলাদাভাবে পরিচিতি পায়। ফলে ব্যবসায় ক্ষেত্রে জনাব জাকির সুবিধা পান। আর ভোক্তারা সহজেই নির্দিষ্ট লোগো দেখে কাঙ্ক্ষিত পণ্য চিহ্নিত করতে পারে। তাই তারা পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা পায়। এ চিহ্ন নিবন্ধিত থাকায় অন্য কেউ এর নকল করে লাভবান হতে পারবে না। এসব বৈশিষ্ট্যের সাথে ট্রেডমার্ক আইনের মিল আছে। সুতরাং, উদ্দীপকে ট্রেডমার্ক নিবন্ধনের কথা বলা হয়েছে।

5 views

Related Questions