1 Answers
বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়।
এ ব্যবসায়ের নিবন্ধন অংশীদারদের ইচ্ছার ওপর নির্ভর করে। তবে সংগঠনটি নিবন্ধিত হলে কিছু অধিকার ভোগ করে। এসব অধিকার প্রতিষ্ঠানের স্থায়িত্ব, সুনাম ও দক্ষ সাংগঠনিক কাঠামো সৃষ্টিতে সহায়ক হয়। এছাড়া, নিবন্ধিত সংগঠন আইনগত ব্যবস্থা নেওয়ার সুবিধা পায়। তাই বাধ্যতামূলক না হলেও এরূপ ব্যবসায়ের নিবন্ধন করাই উত্তম।
9 views
Answered