নিজাম সাহেবের অর্থব্যয়ের পন্থাটি কি সঠিক? তিনি কীভাবে মানবকল্যাণ করতে পারেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
নিজাম সাহেব অযথা আচার-অনুষ্ঠান ও অসামাজিক কার্যকলাপে অর্থসম্পদ অপচয় করেন। নিজাম সাহেবের অর্থ ব্যয়ের পদ্ধতিটি সঠিক নয়। কারণ ইসলামে অযথা আচার-অনুষ্ঠান পুরোপুরি বর্জনীয়। আর অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ হারাম। এ কাজে অর্থ ব্যয়ের কারণে নিজাম সাহেব যে কেবল অপচয়ের দোষের দোষী হবেন তা-ই নয় বরং তিনি অসামাজিক কার্যকলাপের সকল গুনাহেরও অংশীদার হবেন। অর্থ ব্যয়ের এ পথ ত্যাগ করে নিজাম সাহেব মানবকল্যাণে অর্থ ব্যয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসার দাবিদার।
মানবকল্যাণের উপায় হিসেবে নিজাম সাহেব মহানবি (স.) ও খুলাফায়ে রাশেদিনের জীবন পদ্ধতি, দর্শন ও নীতিমালা অনুসরণ করতে পারেন। তিনি নিজের দরিদ্র আত্মীয়স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল স্তরের অসহায়, দুস্থ ও দরিদ্র লোকদের ভাগ্যোন্নয়নে অর্থ ব্যয় করে মানবকল্যাণ করতে পারেন। এক্ষেত্রে তিনি যাকাত, দান-সাদকা ইত্যাদির মাধ্যমে তিনি এ অর্থ ব্যয় করতে পারেন।