1 Answers
গৃহের বিভিন্ন কাজে নানা ধরনের অব্যবহৃত জিনিসের সৃষ্টি হয়। এ সব অপ্রয়োজনীয় বস্ত্রকে নানাভাবে কাজে লাগানো যায়। তেমনি হুমায়রা তার পুরাতন কাপড়কে কাজে লাগাতে পারেন। পুরাতন কাপড়ের সাহায্যে নকশি কাঁথা তৈরি করতে পারেন অথবা সুঁচ সুতার নকশা দিয়ে পাপোসও তৈরি করতে পারেন। পুরাতন কাপড়ের কাঁথায় নানা ধরনের লতাপাতা, দৃশ্য ফুটিয়ে তোলা যায়। এভাবে তৈরি নকশি কাঁথা শুধু শীতের আচ্ছাদন নয় বরং বিছানার চাদর, সোফার কভার, দেয়ালসজ্জা, মেঝের আচ্ছাদন হিসেবেও তিনি ব্যবহার করতে পারেন। পুরাতন কাপড়কে তিন ভাগে ভাগ করে নিয়ে বেনী করে একটার সাথে অন্যটা সুঁচ দিয়ে আটকিয়ে গোলাকার বা ডিম্বাকৃতির পাপোস তৈরি করে ব্যবহার করতে পারেন। এভাবে যেকোনো পুরাতন বস্ত্র ফেলে না দিয়ে নতুন রূপ দিয়ে, প্রয়োজনীয় আকার-আকৃতি দিয়ে যেকোনো প্রয়োজনীয় বা শৌখিন জিনিস তৈরি করা যায়।