1 Answers

সঠিক বিকাশের জন্য লুসিকে তার বাবা-মায়ের পর্যাপ্ত সময় দিতে হবে। বাবা-মায়ের কাছ থেকে পর্যাপ্ত সময় পাওয়া জীবনের প্রথম বছরগুলোতে শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 

লুসিকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য তাকে খাওয়ানোর দায়িত্ব বাবা-মাকে পালন করতে হবে। এর ফলে তাদের সাথে লুসির সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং তাদের প্রতি আকর্ষণ বাড়বে। বাবা-মায়ের উচিত তার সাথে খেলা করা, গান ও ছড়া শোনানো এবং গল্প করা। এতে তার সামাজিক ও মানসিক বিকাশ ভালো হবে। মাঝে মাঝে লুসিকে বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে (চিড়িয়াখানা, পার্ক ইত্যাদি)। পারিবারিক বিভিন্ন কাজ যেমন- গাছে পানি দেওয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজে লুসিকে সাথে নিতে হবে। এতে লুসির নিজের দক্ষতা সম্পর্কে আস্থা তৈরি হবে। উল্লিখিত উপায়ে লুসির বাবা-মা তাকে পর্যাপ্ত সময় দিতে পারবে।

6 views

Related Questions