1 Answers
বনির বান্ধবী বলে, পোশাকে পারিপাট্যতা আনয়নের মাধ্যমে সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করা যায়। তার পরামর্শটি সঠিক বলে আমি মনে করি।
বনি পোশাক নির্বাচনের সময় পারিপাট্য তার দিকে লক্ষ রাখে না। সে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য দামি পোশাক পরে ঠিকই কিন্তু তাতে অনেক সময় ইস্ত্রি করা থাকে না। আবার তা সময়োপযোগীও হয় না। তাই সে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। তখন তার বান্ধবী তাকে পোশাকে পারিপাট্য বজায় রাখার পরামর্শ দিলেন। কারণ নিয়মিত পোশাকের যত্ন নিলে, ইস্ত্রি ও মেরামত করলে পোশাক পরিধানকারীকে দেখতে আকর্ষণীয় লাগে। তাছাড়া সময়োপযোগী পোশাক নির্বাচন ও পরিধান পারিপাট্যেরই একটি অংশ। পোশাক অনুযায়ী মানানসই জুতা, হাতব্যাগ, গহনা ইত্যাদির সমন্বয় সাধন সুপারিপাট্যেরই অংশ। পরিপাটি হওয়ার জন্য দামি পোশাক নয় প্রচলিত ও সামঞ্জস্যপূর্ণ পোশাকই যথেষ্ট। আর এসকল দিক বিবেচনা করে পোশাক পরিধান করলে সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বনির বান্ধবীর পরামর্শটি সঠিক।