1 Answers
আঁখির বান্ধবী তার সমস্যা সমাধানের জন্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে বলে। তার পরামর্শটি আঁখির জন্য অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি।
আমরা জীবনের নানা ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তখন পরিবারের সদস্যরা আমাদের পাশে থাকলে যেকোনো বিপর্যয় মোকাবিলা করা অনেক সহজ হয়।
আমরা পারিবারিক পরিবেশেই বেড়ে উঠি। পরিবারই আমাদের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে। তাই আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন হতাশ না হয়ে আমাদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে। এর ফলে খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়। আঁখির বাবা অবসর গ্রহণ করেছে। এ কারণে তার লেখাপড়া বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতির কারণে আঁখি মানসিক চাপের সম্মুখীন হয়েছে। তার এ অবস্থা দূর করার জন্য তার বান্ধবী তাকে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে বলে। এর ফলে আঁখির মানসিক চাপ দূর হতে পারে। আঁখি তার পরিবারের সদস্যদের তার পড়ালেখা বন্ধ না করার জন্য বলবে। সে তার পড়ালেখার খরচ নিজেই বহন করতে পারবে এরকম আশ্বাস দিবে। সে বিভিন্ন আয়মূলক কাজের মাধ্যমে অর্থ উপার্জন করার কথা তাদের জানাবে। এছাড়া আঁখি তার পড়ালেখার ব্যাপারে তার শিক্ষকদের সহযোগিতার কথাও বলবে। এর ফলে তার পরিবারের সদস্যরা তার পড়ালেখা বন্ধ করা থেকে বিরত রাখবে। এভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে আঁখি তার সমস্যা সমাধান করতে সক্ষম হবে।
তাই বলা যায়, আঁখির বান্ধবীর পরামর্শটি যথার্থ।