1 Answers
জনাব কাদেরের মতো আমাদের দেশের যুবসমাজের কাছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।
আমাদের দেশের মোট শ্রম শক্তির এক-তৃতীয়াংশ হলো যুবসমাজ। কিন্তু চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ কম থাকায় যুবসমাজের একটি বড় অংশ বেকার। এ সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্দীপকের জনাব কাদের একজন যুবক। তিনি যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ ও হাঁস-মুরগির খামার স্থাপন করেন। এতে আয়ের সুযোগ তৈরি হয়। আমাদের দেশে জনাব কাদেরের মতো অনেক যুবক বেকার অবস্থায় আছে। এ বেকার যুবসমাজ প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হতে পারেন। এতে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাওয়া যাবে। তারা তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের চেষ্টা করতে পারবেন। তাই বলা যায়, আমাদের দেশের যুবসমাজের কাছে আত্মকর্মসংস্থানের গরত অপরিসীম।