1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সাথে নগর রাষ্ট্রের তুলনামূলক বিশ্লেষণ করলে বেশকিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশে পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে একজন করে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্যসহ মোট ১২জন সদস্য রয়েছে। অন্যদিকে, নগর রাষ্ট্র হলো একটি ছোট স্বাধীন রাষ্ট্র। এটি সাধারণত একটি শহর এবং এর ওপর নির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত। প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। সেসময় যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত, তাদের নাগরিক বলা হতো। কিন্তু দাস, মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদেরকে নাগরিক বলা হতো না। ইউনিয়ন পরিষদ ও নগর রাষ্ট্র উভয়েরই লক্ষ্য জনকল্যাণ সাধন করা। ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত জনগণের কল্যাণের লক্ষ্যে কাজ করে। নগর রাষ্ট্রও এর আওতাধীন জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে কাজ করেছে। চলমান বিশ্বে ইউনিয়ন পরিষদের অস্তিত্ব থাকলেও নগর রাষ্ট্রের অস্তিত্ব নেই।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, ইউনিয়ন পরিষদ গ্রামভিত্তিক প্রতিষ্ঠান। আর নগর রাষ্ট্র ছিল শহরকেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র। তবে উভয়েরই উদ্দেশ্য সংশ্লিষ্ট এলাকার জনগণের কল্যাণ সাধন।

5 views

Related Questions