1 Answers

উদ্দীপকের সঞ্জীব দ্রংয়ের পরিবারটি মাতৃতান্ত্রিক এবং শুভংকর দাসের পরিবারটি পিতৃতান্ত্রিক। গঠন, প্রকৃতি ও কার্যক্রমের দিক থেকে এ দুটি পরিবার সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশপরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন। যেমনটা উদ্দীপকের সঞ্জীবের পরিবারে লক্ষ করা যায়। তাদের পরিবারে প্রধান হলেন মা। তিনি সংসারের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ধরনের পরিবারে সন্তানরা মায়ের পরিচয়েই পরিচিত হয়। শুধু তাই নয়, মাতৃতান্ত্রিক পরিবারে স্বামী তার স্ত্রীর গৃহে ব্যবস্থাপক হিসেবে বসবাস করেন।
অন্যদিকে পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশপরিচয়ে পরিচিত হয় এবং পিতা পরিবারে নেতৃত্ব দেন। উদ্দীপকেও আমরা দেখি, শুভংকরের পরিবারে তার বাবা সব বিষয়ে সিদ্ধান্ত দেন। তারা তাদের বাবার বংশপরিচয়েই সমাজে পরিচিত হয়।
উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ক্ষমতার প্রয়োগ, সমাজে সন্তানদের পরিচিতি লাভের ধরন, পুরুষের অবস্থান ইত্যাদি ক্ষেত্রে মাতৃতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান।

4 views

Related Questions