1 Answers

দৃশ্যকল্প-২ এ বর্ণিত মতবাদটি রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিবর্তনমূলক মতবাদ এবং এ মতবাদটি সর্বজনগ্রাহ্য।
দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, শামীমা তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো, 'রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে?'। তার উত্তরে সে বলে, কয়েকটি উপাদান যেমন- আত্মীয়তা, রক্তের বন্ধন, কলহ-বিবাদ ইত্যাদির ধারাবাহিক ফলই হচ্ছে রাষ্ট্র। এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদকে ইঙ্গিত করে। এ মতবাদ অনুসারে রাষ্ট্র ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে।
ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে বিশ্বাসীরা মনে করেন, দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক, বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। কেননা এ মতবাদের মধ্যেই রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আর এ কারণেই ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বজনগ্রাহ্য মতবাদ।

4 views

Related Questions