1 Answers

ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে প্রাচীন মতবাদ। ঐশী মতবাদে বলা হয়, বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনিই শাসক পাঠিয়েছেন। কাজেই দেশের জনগণ নিঃশর্তভাবে শাসকের প্রতি আনুগত্য পোষণ করবে। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা বিধাতার আদেশ অমান্য করার শামিল। শাসক তার কাজের জন্য জনগণ নয়, বরং একমাত্র স্রষ্টার কাছে দায়ী। এ ছাড়া ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান।

6 views

Related Questions