1 Answers

জাউদ্দীপকের 'X' মতবাদটি হলো 'বাণিজ্যবাদ'।

ষোড়শ শতাব্দির শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে, তাকে বাণিজ্যবাদ (Mercantilism) বলা হয়। একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্রশক্তির সাথে সরকারি কর্তৃপক্ষ একটি জাতির অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ এবং নির্দেশনা করে তাকে বাণিজ্যবাদ বলে।

উল্লিখিত সময়ে (ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ) দেশের ধন-সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য উদ্বৃত্তকরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং খুব সামান্যই আমদানি করত। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে মূল্যবান ধাতু (সোনা, রূপা, হীরা ইত্যাদি) আমদানি করা হতো। এর প্রধান উদ্দেশ্য ছিল উপনিবেশ প্রতিষ্ঠা করা, যা কাঁচামাল বা মূল্যবান ধাতুর উৎস বা চূড়ান্ত পণ্যের বাজার হিসেবে কাজ করে। তাই উদ্দীপকের 'X' মতবাদটিকে বাণিজ্যবাদ বা Mercantilism বলা যায়।

6 views

Related Questions