1 Answers

উদ্দীপকের জনাব কাদের মিয়া বিএসটিআই-এর অনুমোদন নিয়েছেন।
বিএসটিআই বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও এর মান নিশ্চিত করে। এটি সরকার কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান। এটি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ক্রেতা বা ভোক্তারা বিএসটিআই-এর অনুমোদন দেখে গুণগত মানের পণ্য কিনে থাকে।
উদ্দীপকের জনাব কাদের মিয়া মানসম্মত গুঁড়া মসলা বাজারজাতকরণের লক্ষ্যে বিএসটিআই-এর অনুমোদন নিয়েছেন। দেশের অভ্যন্তরে কোনো পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বিএসটিআই-এর অনুমোদন নেওয়া আবশ্যক। পণ্যমান যাচাই করে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাতকরণের অনুমতি দেয়। জনাব কাদের মিয়ার গুঁড়া মসলা মানসম্মত হওয়ায় প্রতিষ্ঠানটি তার পণ্য বাজারজাত করার অনুমতি দিয়েছে। এসব কার্যক্রম BSTI-এর সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব কাদের মিয়া বিএসটিআই-এর অনুমোদন নিয়েছেন।

4 views

Related Questions