1 Answers

উদ্দীপকের জনাব রাফাত নৌবিমা পত্র নিয়েছেন।
এ বিমায় নৌপথে চলাচলকারী জাহাজ ও এর পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। এ ধরনের বিমা করা হলে পণ্য বা জাহাজের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি বিমাকারী পূরণ করে দেয়।

উদ্দীপকের জনাব রাফাত একজন চাল আমদানিকারক। তিনি তার ব্যবসায়ের পণ্য চালের ক্ষতির বিপরীতে একটি বিমা পলিসি নেন। এ বিমার মূল বিষয়বস্তু হলো জাহাজে অবস্থিত পণ্য। এ বিমা পলিসি নেওয়ায় পণ্য পরিবহনের সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে পণ্যগুলোর সুরক্ষার জন্য এই বিমা পলিসি নেওয়া হয়েছে। এসব বৈশিষ্ট্য নৌবিমা পলিসির আওতায় পড়ে। সুতরাং বলা যায়, জনাব রাফাত নৌবিমা পলিসির সুবিধা পাবেন।

4 views

Related Questions