1 Answers
দৃশ্যপট-১ এ রহিমা বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।
গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লির ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবেও এটি পরিচিত। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়েই এ ব্যাংকের অগ্রযাত্রা। এ ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগে সৃষ্টিতে ভূমিকা রাখছে। উদ্দীপকে ভূমিহীন রহিমা বেগম একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে দশ হাজার টাকা ঋণ নেওয়ার মাধ্যমে। হাঁস-মুরগি পালন করে সচ্ছল হয়েছে। এক্ষেত্রে লক্ষনীয় রহিমা বেগম ভূমিহীন হিসেবে ঋণ নিয়েছে এবং তাকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংককে নির্দেশ করে।