1 Answers
উদ্দীপকের তাহেরা বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন।
গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লির ভূমিহীন নারী ও পুরুষের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়ে এ ব্যাংকের যাত্রা শুরু হয়। গ্রামীণ ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের তাহেরা বেগম সহায় সম্বলহীন এবং ৫০০০ টাকা ঋণ নিয়ে ধান ক্রয়ের পর চাল উৎপাদন করে সংসারে সচ্ছলতা আনেন। তার মতো সহায় সম্বলহীন নারীদের উন্নয়নেই কাজ করে গ্রামীণ ব্যাংক।
তাই বলা যায়, উদ্দীপকের তাহেরা বেগমের মতো সহায় সম্বলহীন দরিদ্র নারীদের জন্য গ্রামীণ ব্যাংক হলো পরম আশ্রয়।