1 Answers

উদ্দীপকের আরমান বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কৃষি ব্যাংক থেকে ঋণ নেয়।

বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যেমন- শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহনির্মাণ ঋণ মজুরির জন্য গৃহনির্মাণ ঋণদান সংস্থা। সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায়ী মনোভাবসম্পন্ন করার লক্ষ্যে সমবায় ব্যাংক, দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্রঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রভৃতি। উদ্দীপকের আরমান যেহেতু মৎস্য খামার দিয়েছে এবং এরূপ ঋণ কৃষি ব্যাংক প্রদান করে, সে হিসেবে আমি মনে কবি, আরমান বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছে।

5 views

Related Questions