1 Answers
উদ্দীপকে সামির যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় তা হলো বাণিজ্যিক ব্যাংক।
যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের ওপর কম হারে সুদ দেয়। অন্যদিকে ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা.। এ ব্যাংক জমাদানকারীকে তার জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে।
উদ্দীপকে সামির বেশ বড় পরিমাণ ঋণ নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি চালু করেন। সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়েছে ও বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। সাধারণত এসব ক্ষেত্রে বড় ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক। সুতরাং দেখা যায়, সামির যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় তা হলো বাণিজ্যিক ব্যাংক।